• ঢাকা
  • শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০২:১৩ অপরাহ্ন

ফরিদপুরের চরভদ্রাসনে ঘন কুয়াশা উপেক্ষা করে চরাঞ্চলে উপজেলা প্রশাসনের কম্বল বিতরণ


প্রকাশের সময় : জানুয়ারী ৫, ২০২৬, ৯:১৩ অপরাহ্ন / ১২২
ফরিদপুরের চরভদ্রাসনে ঘন কুয়াশা উপেক্ষা করে চরাঞ্চলে উপজেলা প্রশাসনের কম্বল বিতরণ

এম, এম, সাইফুর রহমান, চরভদ্রাসন, ফরিদপুরঃ উপজেলার চরহরিরামপুর ইউনিয়নের হাজার বিঘা ও পশ্চিম চরশালেপুর নামক দুর্গম চরের ঘন কুয়াশার মধ্যে যেখানে সামান্য দূরে দু‘চোখে কিছুই দেখা যায় না এমন আবহাওয়াতে চরাঞ্চলের নিন্ম আয়ের মানুষের কথা চিন্তা করে কম্বল নিয়ে ছুটে গেলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জালাল উদ্দিন শীতার্তদের মাঝে বিতরন করতে।

গত রবিবার সকাল ১১ ঘটিকায় উপজেলা থেকে রওনা হয়ে চরাঞ্চলের দু’টি পয়েন্টে প্রায় ৩শ’ কম্বল বিতরন করেন তিনি। এসব কম্বল বিতরন কালে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার জাহিদ তালুকদার, সহকারী শিক্ষা অফিসার মিজানুর রহমান ও ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন সহ প্রমূখ।

পদ্মা পারের প্রায় ৫ কি.মি দুর্গম চর এলাকার মেঠোপথ ধরে উপজেলার চরহরিরামপুর ইউনিয়নের হাজার বিঘা চরের বালুরটেক নামক এলাকায় কম্বল পৌছানো হয় ঘোড়ার গাড়িতে করে । দরিদ্র প্রতিটি পরিবারে একটি করে ১৫০ পিচ কম্বল বীনামূল্যে বিতরন করা হয়।

পরে উক্ত ইউনিয়নের পশ্চিম চরশালেপুর গ্রামের আশ্রয়ন কেন্দ্রে শীতবস্ত্র কম্বল নিয়ে হাজির হন উপজেলা নির্বাহী কর্মকর্তা। সেখানেও প্রতি পরিবারে একটি করে ১৫০টি শীতার্ত পরিবারের মাঝে ১৫০ পিচ কম্বল বিতরন করেন।

এ নিয়ে গত দু’দিনে উপজেলা নির্বাহী কর্মকর্তা দুস্থদের মাঝে মোট ৬শ’ পিচ কম্বল বিতরন করেছেন বলে জানা যায়। জেলা প্রশাসকের ত্রাণ ভান্ডার ও দুর্যোগ ব্যাবস্থাপনা অধিদপ্তর এসব কম্বল বরাদ্দ দিয়েছেন বলেও জানা যায়।

তবে চরভদ্রাসন উপজেলার সদর ইউনিয়নটি পদ্মা নদীর তীরবর্তী হওয়ায় এখানে অনেক পরিবার নদী ভাঙ্গনের কবলে ভিটেমাটি হারিয়ে রাস্তার পাশে এবং বিভিন্ন জায়গায় বসতি নির্মাণ করে বসবাস করছেন। চরভদ্রাসনের বরাদ্দকৃত কম্বল প্রয়োজনের তুলনায় অপ্রতুল। এখনো অনেক পরিবার কম্বল পায়নি সরজমিন ঘুরে দেখা যায়।