• ঢাকা
  • রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১১:২০ অপরাহ্ন

ফরিদপুরের চরভদ্রাসনে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস উদযাপন


প্রকাশের সময় : ডিসেম্বর ৯, ২০২৫, ৮:০১ অপরাহ্ন / ১১৮
ফরিদপুরের চরভদ্রাসনে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস উদযাপন

এম, এম, সাইফুর রহমান, চরভদ্রাসন, ফরিদপুরঃ ৯ ডিসেম্বর মঙ্গলবার দিবসটি সামনে রেখে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি উপজেলা পর্যায়ে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। দুর্নীতিবিরোধী বার্তা জনসাধারণের কাছে পৌঁছে দিতে আলোচনা সভা, সচেতনতামূলক কর্মকাণ্ড ও প্রচারণা চালানো হচ্ছে স্থানীয় প্রশাসন ও সামাজিক সংগঠনের উদ্যোগে।

ফরিদপুরের চরভদ্রাসনে দিবসটি উপলক্ষে আজ সকাল ১০ ঘটিকায় উপজেলা প্রশাসন ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে জাতীয় পতাকা উত্তোলন ও এক আলোচনা সভার আয়োজন করা হয়। আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জালাল উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার ভুমি জায়েদ হোসাইন ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হাফিজুর রহমান।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহিদ তালুকদার এর সঞ্চালনায় এবং দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি নজরুল ইসলাম এর সভাপতিত্বে আরও বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সারমিন আক্তার, উপজেলা উন্নয়ন প্রকল্প কর্মকর্তা মনজুর সামাদ, বীর মুক্তিযোদ্ধা ফকরুদ্দিন মাষ্টার ও আবুল কালাম, সাংবাদিক মেজবাহ উদ্দিন সহ প্রমূখ।

আলোচনা সভায় দুর্নীতির ক্ষতিকর প্রভাব, সরকারি-বেসরকারি খাতে সততা প্রতিষ্ঠা, জবাবদিহিমূলক প্রশাসন এবং নাগরিক অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরা হয় । এছাড়া তরুণ সমাজকে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার করতে বিভিন্ন সচেতনতামূলক প্রেজেন্টেশন কর্মসূচি প্রস্তাব করা হয়। প্রতি বছরের মতো এবারও দুর্নীতি প্রতিরোধ কমিটি দিবসটিকে সামনে রেখে বক্তারা বলেন সমাজে দুর্নীতি দমনে কেবল আইন প্রয়োগ নয় বরং নাগরিকদের নৈতিক মূল্যবোধ জাগ্রত করার মধ্য দিয়েই একটি সুশাসিত রাষ্ট্র গড়ে তোলা সম্ভব। আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস সেই অঙ্গীকারকে নতুন করে স্মরণ করিয়ে দেয়।