• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১০:২৭ অপরাহ্ন

প্রোগ্রেস কোচিং সেন্টার এন্ড অ্যাডমিশন কেয়ারে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত


প্রকাশের সময় : ডিসেম্বর ১১, ২০২৫, ৯:৪০ অপরাহ্ন / ৯৮
প্রোগ্রেস কোচিং সেন্টার এন্ড অ্যাডমিশন কেয়ারে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জঃ প্রোগ্রেস কোচিং সেন্টার এন্ড অ্যাডমিশন কেয়ার-এর আয়োজনে আজ বর্ণাঢ্য নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে পবিত্র কোরআন পাঠের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও পরিচালক আরিয়ান হাসান হানিফ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তাদির আহমেদ, প্রভাষক, ভূগোল, ধারাবাসাইল সরকারি আদর্শ কলেজ, কোটালিপাড়া, গোপালগঞ্জ। বিশেষ অতিথি ছিলেন নীহাররঞ্জন হীরা, সাবেক প্রভাষক, কাজী জহুরুল হক কলেজ, গোপালগঞ্জ।

অনুষ্ঠান পরিচালনা করেন মোহাম্মদ ফাইদ হোসেন ও আশরাফুল আলম। ডেকোরেশনের দায়িত্বে ছিলেন সাজিদ আহমেদ। অনুষ্ঠানে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২৫ জন মেধাবী শিক্ষার্থী উপস্থিত ছিলেন, যারা প্রতিষ্ঠানের বিভিন্ন একাডেমিক কর্মকাণ্ডে যুক্ত আছেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—শিক্ষক  নিহার, দূর্জয়, আব্দুর রহমান, অনিক, সোহান, আশরাফুল, আরজু, ফাইদ, শান্ত, ইব্রাহিম, সামিরা, জেসিকা, সুমন্ত, মেহেদি, আতিক, মুস্তাকিম, রিশাদসহ আরও অনেকে।