• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে উলাশীর জিয়া খাল পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত


প্রকাশের সময় : এপ্রিল ১১, ২০২৬, ৮:৩৮ অপরাহ্ন / ১৪১
প্রধানমন্ত্রীর আগমন ঘিরে উলাশীর জিয়া খাল পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত

আজিজুল ইসলাম, যশোরঃ যশোরের শার্শা উপজেলার ঐতিহাসিক উলাশী জিয়া খাল পুনঃখনন প্রকল্প উদ্বোধন ও প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন সফরকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। আগামী ২৭ এপ্রিল প্রধানমন্ত্রীর এই সফরকে সফল করতে শনিবার দুপুরে প্রকল্প এলাকা সরেজমিনে পরিদর্শন করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

​পরিদর্শনকালে প্রতিমন্ত্রী প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন। উলাশী জিয়া খাল পুনঃখনন প্রকল্পটি এই অঞ্চলের কৃষিকাজ ও জলাবদ্ধতা নিরসনে যুগান্তকারী ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

​প্রতিমন্ত্রীর এই সফরকালীন সময়ে তার সঙ্গে ছিলেন যশোর জেলা প্রশাসক আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সাবেরুল হক সাবু এবং সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন।

​এছাড়াও উপস্থিত ছিলেন শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে ওয়াহিদ, নাভারন সার্কেলের সহকারী পুলিশ সুপার আরিফ হোসেন, শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটনসহ বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের জেলা ও উপজেলা নেতৃবৃন্দ।

​পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সাথে মতবিনিময় করেন এবং প্রধানমন্ত্রীর জনসভাকে সফল করার লক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে শার্শা ও ঝিকরগাছা এলাকায় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।