• ঢাকা
  • শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৫:২২ অপরাহ্ন

পাবনার সাঁথিয়ায় প্রতিপক্ষের হামলা মহিলাসহ চারজন আহত


প্রকাশের সময় : ডিসেম্বর ২৪, ২০২৪, ৯:১৩ অপরাহ্ন / ৫৮
পাবনার সাঁথিয়ায় প্রতিপক্ষের হামলা মহিলাসহ চারজন আহত

শামীম আহমেদ, পাবনাঃ পাবনার সাঁথিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করে মহিলাসহ তিনজনকে গুরুতর জখম করেছে প্রতিপক্ষের লোকজন। আহতরা হলেন উপজেলার ক্ষেতুপাড়া ইউনিয়নের খালইভরা গ্রামের রজব আলী ব্যাপারীর স্ত্রী আসমা খাতুন(৫৫) ,মেয়ে ফাতেমা খাতুন (২০), ছেলে আক্তার আলী (৩৩) ও আলমাস হোসেন (৩০)। আহতদের সাঁথিয়া হাসপাতালে ভর্তি রয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ক্ষেতুপাড়া ইউনিয়নের খালইভরা গ্রামে। মঙ্গলবার এ ঘটনায় আকতার আলী বাদী হয়ে সাথিয়া থানায় ৬জন নামীয় আসামীসহ একটি লিখিত অভিযোগ দায়ে করেন।

লিখিত অভিযোগ সুত্রে জানা গেছে, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পূর্বশত্রতার জের ধরে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে প্রতিপক্ষ খোকন মাসুদ গংরা আকতার আলীদের পরিবারের উপর হত্যার উদ্দেশ্য হামলা করে। এতে আরমানের মা বোনসহ তিনজন গুরুতর জখম হয়।

এ ব্যাপারের সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ সাইদুর রহমান বলেন, লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।