• ঢাকা
  • সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০১:৫৩ অপরাহ্ন

পাবনার সাঁথিয়ায় নছিমন চালকের লাশ উদ্ধার


প্রকাশের সময় : ডিসেম্বর ২৬, ২০২৪, ১০:৪৯ অপরাহ্ন / ৬৪
পাবনার সাঁথিয়ায় নছিমন চালকের লাশ উদ্ধার

শামীম আহমেদ, পাবনাঃ পাবনার সাঁথিয়ায় বাবু হোসেন (৩৮) নামে এক নছিমন চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে উপজেলার ধুলাউরি ইউনিয়নের বারোআনি ক্যানেলের পাশে পেঁয়াজের জমি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, গতকাল বুধবার (২৫ ডিসেম্বর) রাত ১১টার দিকে মোবাইল ফোনে কল করে কেউ একজন বাবুকে ডেকে নিয়ে যান। তারপর থেকে রাতে তিনি বাড়ি ফেরেননি।

সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। নিহত বাবুর বাড়ি উপজেলার ধুলাউড়ি ইউনিয়নের ডহরজানি গ্রামে।’
নিহতের পরিবারের দাবি, রাতে আব্দুল ওহাব ফকির নামের এক ব্যক্তি বাবুকে মোবাইল ফোনে ডেকে নিয়ে যান। তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে অভিযোগ স্বজনদের।

সাঁথিয়া থানার ওসি মো. সাইদুর রহমান জানান, কী কারণে ও কিভাবে তার মৃত্যু হয়েছে সেটি তদন্ত করা হচ্ছে।