• ঢাকা
  • রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৩ পূর্বাহ্ন

পাবনার সাঁথিয়ায় দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত 


প্রকাশের সময় : ডিসেম্বর ৯, ২০২৪, ৮:৪৬ অপরাহ্ন / ৭১
পাবনার সাঁথিয়ায় দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত 

শামীম আহমেদ, পাবনাঃ দুর্নীতের বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনার সাঁথিয়ায় ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ ডিসেম্বর) সকাল ১১ টার দিকের উপজেলা চত্বরে মানববন্ধন শেষে উপজেলা কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুস সামাদ মোল্লার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জাহিদুল ইসলাম।

এ সময় আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া সুলতানা, উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল কাদের বিশ্বাস, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ফারুক হোসেন সহ আরো অনেকে উপস্থিতি ছিলেন।