

মানছুর রহমান জাহিদ, পাইকগাছা, খুলনাঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী খুলনা জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব এস এম মনিরুল হাসান বাপ্পিকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান জানানো হয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে পাইকগাছা উপজেলার ২নং কপিলমুনি ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিবি শ্যামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৭ ও ৮ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে অনুষ্ঠিত নির্বাচনী প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান খুলনা জেলা বিএনপির সদস্য ও উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক বার বার নির্বাচিত সাবেক ইউপি চেয়ারম্যান মোড়ল শাহাদাৎ হোসেন ডাবলু।
এ সময় তিনি বলেন, সব ভেদাভেদ ভুলে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কপিলমুনি ইউনিয়নসহ সর্বত্র ধানের শীষের বিজয় নিশ্চিত করতে এখন থেকেই তৃণমূল পর্যায়ে গণসংযোগ জোরদার করা জরুরি। ঘরে ঘরে গিয়ে ভোটারদের কাছে বিএনপির বার্তা পৌঁছে দিতে হবে। পাশাপাশি কেন্দ্রভিত্তিক প্রস্তুতি গ্রহণ এবং ভোটার উপস্থিতি নিশ্চিত করতে হবে। কারন একতা, শৃঙ্খলা ও ত্যাগের মাধ্যমেই বিজয় সম্ভব।
নির্বাচনী মতবিনিময় সভায় ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক শেখ আনারুল ইসলামের সভাপতিত্বে ও বাবু সন্তোষ সরকারের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক শেখ ইমাদুল ইসলাম।
এ সময় তিনি বলেন, ধানের শীষ বিজয়ের লক্ষ্যে দলের সিদ্ধান্ত মেনে নিয়ে সব ভেদাভেদ ভুলে একযোগে কাজ করতে হবে। বিএনপি এ দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল। এদেশের মানুষ সব সময় বিএনপি’র প্রতি আস্থা এবং ভালোবাসা রেখেছে। কারণ বিএনপি ক্ষমতায় এলে রাষ্ট্রের উন্নয়ন হয়, মানুষের ভাগ্যের পরিবর্তন হয়। নারী শিক্ষার সুযোগ-সুবিধা বৃদ্ধি পায়। তরুণদের কর্মসংস্থানের সৃষ্টি হয়।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামছুল আলম পিন্টু ও জেলা কৃষক দলের সাবেক সিনিয়র সহ-সভাপতি এস এম আবু বক্কর সিদ্দিকী।
আয়োজিত সভায় আরও বক্তব্য রাখেন, ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক মোঃ সুজায়েত গাজী, আবু হানিফ, আব্দুস সালাম, বুলবুল আহমেদ, পাইকগাছা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি জিএম রাশেদুজ্জামান, উপজেলা কৃষক দলের প্রচার সম্পাদক এস এম শাহাবুদ্দিন, তাসলিমুর গাজী, আব্দুস সামাদ গাজী, শামছুর রহমান সরদার, বাবুল সরদার, ফসিয়ার রহমান, সুমন আহমেদ, আব্দুর রাজ্জাক, লিটন ইসলাম, আবুল হোসেন, লোকমান গাজী, শাহেব আলী, আফজাল সানা, সালমান, মামুন, ফয়সাল প্রমূখ।
এছাড়াও আব্দুস সাত্তার, আনিচ মোড়ল, মনিরুল ইসলাম, ফারুক সরদার, স্বপন কর্মকার সহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের শতশত নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :