

মানছুর রহমান জাহিদ, পাইকগাছা, খুলনাঃ খুলনার পাইকগাছায় চাষীদের মাঝে বিনামূল্যে বীজ ও সার প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (০৭ এপ্রিল) সকালে উপজেলা কৃষি অফিসের ব্যবস্থাপনায় কৃষি অফিস চত্বরে আউশ ধান ও মুগ চাষীদের মাঝে বিনা মূল্যে উক্ত বীজ ও সার প্রদান করা হয়।
কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ১০ টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ৪’শ জন কৃষককে ৫ কেজি করে আউশ ধানের বীজ, ২০ কেজি সার ও ১’শ জন কৃষককে ৫ কেজি মুগ ডাউলের বীজ, ৫ কেজি পটাশ ও ১০ কেজি করে সার প্রদান করা হয়েছে।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চাষীদের মাঝে বিনামূল্যে বীজ ও সার প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী।
উক্ত সার ও বীজ প্রদানকালে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ একরামুল ইসলাম, কৃষি অফিসের অন্যান্য কর্মকর্তারাসহ আউস ধান ও মুগ চাষীবৃন্দ।
আপনার মতামত লিখুন :