• ঢাকা
  • শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন

পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন প্রেসক্লাব গোপালগঞ্জের নেতৃবৃন্দ


প্রকাশের সময় : মার্চ ২০, ২০২৬, ৪:৩৭ অপরাহ্ন / ৯৬
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন প্রেসক্লাব গোপালগঞ্জের নেতৃবৃন্দ

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জঃ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ গোপালগঞ্জবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রেসক্লাব গোপালগঞ্জের সভাপতি মো. জুবায়ের হোসেন এবং মহাসচিব শরিফুল ইসলাম মোল্লা।

এক যৌথ শুভেচ্ছা বার্তায় নেতৃবৃন্দ বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ঈদুল ফিতর আমাদের মাঝে নিয়ে আসে আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের বার্তা। এই পবিত্র উৎসব সকলের জীবনে বয়ে আনুক সুখ, শান্তি ও সমৃদ্ধি।

তারা আরও বলেন, ঈদের আনন্দ যেন সমাজের সব স্তরের মানুষের মাঝে ছড়িয়ে পড়ে, সে বিষয়ে সকলকে সচেতন ও সহযোগিতামূলক ভূমিকা রাখার আহ্বান জানান।

নেতৃবৃন্দ দেশ ও জাতির কল্যাণ কামনা করে সবাইকে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানান।