• ঢাকা
  • শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন

পটুয়াখালীর বাউফলে খরের স্তুুপ থেকে অস্ত্র উদ্ধার


প্রকাশের সময় : জুলাই ৩০, ২০২৪, ১১:৪৬ অপরাহ্ন / ১২২
পটুয়াখালীর বাউফলে খরের স্তুুপ থেকে অস্ত্র উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, পটুয়াখালীঃ পটুয়াখালীর বাউফলে গোয়াল ঘরের খরের স্তুুপ থেকে একটি আগ্নেয় অস্ত্র উদ্ধার করেছে বাউফল থানা পুলিশ।

মঙ্গলবার-(৩০-জুলাই-২৪ ইং) তারিখ বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার নওমালা ইউনিয়নের ৮নং ওয়ার্ড পূর্ব নওমালা গ্রামের ল্যাংড়া মুন্সি বাড়ী থেকে সিনিয়র সহকারি পুলিশ সুপার (বাউফল সার্কেল) সাদ্দাম হোসাইন এর নেতৃত্বে উদ্ধার করা হয়েছে।

থানা পুলিশ সূত্রে জানা যায়, ঘটনাস্থল থেকে একটি ঘরের খরের স্তুপ থেকে আগ্নেয় অস্ত্র (ক্যালিবার পয়েন্ট টু টু বোর ইয়ার রাইয়েলটি) উদ্ধার করা হয়। এ বিষয়ে সিনিয়র সহকারি পুলিশ সুপার সাদ্দাম হোসাইন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে (ক্যালিবার পয়েন্ট টু টু বোর ইয়ার রাইয়েলটি) উদ্ধার করা হয়েছে। বিস্তারিত পরিক্ষা-নিরিক্ষা ও তদন্তের পরে বলা যাবে।