

মোঃ বাবলু মল্লিক, কালিয়া, নড়াইলঃ নড়াইলের কালিয়ায় উপজেলার এসিল্যান্ড ও সাংবাদিকের উপর হামলার এজাহার ভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার বিকালে নড়াগাতী থানার এসআই দিবাকরসহ সঙ্গীফোর্স উপজেলার চাপাইল থেকে বল্লাহাটি গ্রামের জাফর হাওলাদারের ছেলে মিলন হাওলাদার (৩২) গ্রেফতার করেন। গত ৯/৯/২৪ তারিখে শেখ আব্দুল্লাহ আল মামুন এর নেতৃত্ব উপজেলার বল্লাহাটি গ্রামে জোর করে ভূমি দখল ও অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে যায়। এ সময় সাংবাদিকরা তথ্য সংগ্রহ কালে উপজের বল্লাহাটি গ্রামের মিলন হাওলাদারসহ অন্তত ২০/৩০ এসিল্যান্ডসহ সাংবাদিকদের ওপর হামলা চালায়। হামলায় এসিল্যান্ডসহ দুই সাংবাদিক গুরুতর আহত হন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা হাস- পাতালে নিয়ে যায়।
এ বিষয়ে পহরডাঙ্গা ইউনিয়ন (ভূমি) সহকারী কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম বাদী হয়ে গত ১/১০/২৪ একটি মামলা করেন। অন্যদিকে সাংবাদিকদের উপর হামলা ও মোটরসাইকেল ভাঙচু- রসহ ক্যামেরা, মোবাইল ও নগদ অর্থ ছিনিয়ে নেয়ায় অভিযোগে সাংবাদিক জিহাদুল ইসলাম বাদী হয়ে গত ১১/৯/২৪ একটি মামলার করেন।
এ বিষয়ে নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শরিফুল ইসলাম রহমান বলেন, এসিল্যান্ড ও সাংবাদিকদের উপর হামলার ঘটনা মামলা হয়েছে এবং এজাহার ভুক্ত ১ জন আসামি গ্রেফতার হয়েছে।
বাকি আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছে।
আপনার মতামত লিখুন :