• ঢাকা
  • রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন

নাটোরের নলডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু!


প্রকাশের সময় : ডিসেম্বর ২৭, ২০২২, ১১:৫৫ অপরাহ্ন / ১৪২
নাটোরের নলডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু!

নিজস্ব প্রতিবেদক,নাটোরঃ নাটোরের নলডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে সোহেল রানা(২৩) নামে একজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত্রী সাড়ে ৭ টার সময় উপজেলার নলডাঙ্গা রেলওয়ে স্টেশনের উত্তরে বারইন ব্রিজের উপর এ দুর্ঘটনা ঘটে।

সোহেল রানা উপজেলার নলডাঙ্গা পৌরসভার ৫নং ওয়ার্ড পূর্ব সোনাপাতিল গ্রামের ফজুল ইসলামের ছেলে। সোহেল একজন রাজমিস্ত্রি বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোহেল বাড়ি থেকে পায়ে হেঁটে বরাইন নদীর উপর রেলব্রীজ দিয়ে নলডাঙ্গা রেলওয়ে স্টেশনের দিকে যাচ্ছিলেন। এ সময় পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এব্যাপারে রেলওয়ে সান্তাহার জিআরপি থানা পুলিশকে অবহিত করা হয়েছে।