

মানছুর রহমান জাহিদ, পাইকগাছা, খুলনাঃ খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী এস এম মনিরুল হাসান বাপ্পিকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিপুল ভোটে বিজয়ী করার লক্ষ্যে আলাচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সন্ধ্যায় উপজেলার আগড়ঘাটা বাজার সাকিব ফিস কার্যালয়ে বিএনপি নেতা সুমন আহমেদ এর সভাপতিত্বে ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক বিএম আকিজ উদ্দিনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এম এ মান্নান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিঢালী ইউনিয়ন বিএনপির প্রবীন নেতা সাবেক সাধারণ সম্পাদক দেব ভদ্র।
সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শরজিৎ ঘোষ দেবেন।
এছাড়াও কপিলমুনি কলেজ ছাত্রদলের নির্বাচিত সভাপতি হাবিবুল্লাহ খান মাসুম, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার ফেরদৌস জনি, জেলা ছাত্রদলের সাবেক সদস্য শেখ আব্দুল মতিন, উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক দীপংকর সিকদার দিপু, ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফসিয়ার রহমান, ইউনিয়ন বিএনপি নেতা নাজমুল গাজী, গনি মোড়ল, দিদারুল ইসলাম, ছাত্র নেতা নাজমুল হাসান, ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মামুন, হুমায়ূন সরদার, আব্দুর রহমান, ইউনুস গাজী, রুবেল গাজী, রায়হান আত্তাফ, হাসান সিকদার, রনি গাজী, মাসুম বিশ্বাস, শামিম সরদার, মুন্না গাজী, শাহাদাৎ সরদার, তৈয়বুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
এ সময় প্রধান অতিথি এম এ মান্নান বলেন, ‘বাংলাদেশের মানুষ ধানের শীষ বুকে ধারন করে রেখেছেন। বিগত ১৭ টি বছর ভোট দিতে পারেনি জনগন। আগামী নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে এটাই জনগণের প্রত্যাশা। সে নির্বাচনে জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে ধানের শীষের বিজয় হবে এবং বিএনপি দেশ পরিচালনা করবে এটাই আমাদের প্রত্যাশা। বাংলাদেশের মানুষ পিআর সিস্টেম বোঝেনা, তারা বোঝে ধানের শীষের প্রতি ভালোবাসা। মানুষ চায় যার যার আসনে তার পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে সংসদে পাঠাবে।
তিনি আরও বলেন, বিএনপি একটি গণমানুষের দল। দুঃশাসন, অন্যায়, রাজনৈতিক দমন-পীড়ন থেকে মুক্তি পেতে হলে জনগণের ভোটাধিকার রক্ষায় ধানের শীষের বিজয় নিশ্চিত করতেই হবে।
আপনার মতামত লিখুন :