• ঢাকা
  • শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১২:০১ অপরাহ্ন

ধানের শীষের বিজয়ের লক্ষ্যে পাইকগাছার হরিঢালীতে ভোট প্রার্থনা ও লিফলেট বিতরণ


প্রকাশের সময় : ডিসেম্বর ২৩, ২০২৫, ৮:২৪ অপরাহ্ন / ১৩৯
ধানের শীষের বিজয়ের লক্ষ্যে পাইকগাছার হরিঢালীতে ভোট প্রার্থনা ও লিফলেট বিতরণ

মানছুর রহমান জাহিদ, পাইকগাছা, খুলনাঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) সংসদীয় আসনে বিএনপির মনোনীত ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী খুলনা জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব এস এম মনিরুল হাসান বাপ্পিকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিপুল ভোটে বিজয়ী করার লক্ষ্যে ভোট প্রার্থনা ও লিফলেট বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার সকালে পাইকগাছা উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে উপজেলার ১নং হরিঢালী ইউনিয়নের ২নং ওয়ার্ডের বিভিন্ন জায়গা ও বাড়ি বাড়ি গিয়ে ঘুরে ঘুরে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী এস এম মনিরুল হাসান বাপ্পিকে বিজয়ের লক্ষ্যে উক্ত ভোট প্রার্থনা ও লিফলেট বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হেলাল হাফিজ, সাবেক সদস্য পাইকগাছা উপজেলা ছাত্রদল আহ্বয়াক কমিটির মোঃ মারুফ হোসেন, মামুন সদ্দার, পাপ্পি গাজী, অনিক, বাপ্পি শেখ সহ অন্যান্য নেতা কর্মীরা।