• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১১:৩০ অপরাহ্ন

ধানের শীষের প্রচারনায় তৃণমূলের জনগণের এমপি হতে চাই : কামরুল


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১, ২০২৬, ১০:৪০ অপরাহ্ন / ৮৮
ধানের শীষের প্রচারনায় তৃণমূলের জনগণের এমপি হতে চাই : কামরুল

এম এ মান্নান, মধ্যনগর, সুনামগঞ্জঃ সুনামগঞ্জ ১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ধানের শীষের প্রচারনায় তৃণমূলে গণসংযোগ চালাচ্ছেন কামরুজ্জামান কামরুল।

১২ ফ্রেরুয়ারি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে, রবিবার (৩১ জানুয়ারি) সকাল ১১ টা থেকে রাত ১০ টা পর্যন্ত মধ্যনগর উপজেলার তৃণমূলে গণসংযোগ করেছেন। এসময় তিনি মধ্যনগর ও চামরদানী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে পথসভা করেন, এবং সাধারণ মানুষের সাথে মতবিনিময় করেন।

বিভিন্ন পথসভায় বক্তব্যে কামরুজ্জামান কামরুল বলেন, আমি কোনো নেতার এমপি হতে চাই না, জনগণের এমপি হতে চাই, জনগণেই আমার অভিভাবক। তাছাড়া সুন্দর ও উন্নত বাংলাদেশ গড়তে হলে আগে দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠা করতে হবে। দুর্নীতি নির্মূল করতে হলে,আগে কাজ শুরু করতে হবে একেবারে তৃণমূল থেকে। যেখানে কোনো দুর্নীতি থাকবে না, সেখানেই প্রকৃত উন্নয়ন করা সম্ভব। তিনি বলেন, মধ্যনগর উপজেলার ৪টি ইউনিয়নের মানুষের যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্যসেবা,ও কৃষকদের উন্নয়ন করতে হলে, ধানের শীষে ভোট দিন, বিএনপি এসব উন্নয়নে বদ্ধপরিকর। এছাড়াও নির্বাচনের দিন সকল নারী পুরুষ কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহবান জানান।

তিনি আরও বলেন, সকলি কামরুল হয়ে ভোটার উপস্থিতি নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। ধানের শীষে ভোট দিলে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন এবং সেই সাথে দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে তিনি পথসভা করেন, সকাল ১১ টায় আবিদনগর উচ্চ বিদ্যালয়ে, দুপুর ১২ টায় জনতা বাজার, ১ টার দিকে রামদীঘা উচ্চ বিদ্যালয়ে, ২ টার সময় বলরামপুর বাজার, ৪ টার সময় টুকের বাজার, ৬ টার সময় আরিফপুর, ৭ টার সময় গলহা উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে,সন্ধ্যা ৯ টার সময় মধ্যনগর খেলার মাঠে ও ১০ টার সময় চামরদানী উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে পথসভায় জনগণের সাথে মতবিনিময় করছেন।

তাছাড়াও গণসংযোগ কালে যারা উপস্থিত ছিলেন, মধ্যনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ আবেহায়াত,জষ্ঠ্য যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল কাইয়ুম মজনু তালুকদার, যুগ্ম আহ্বায়ক মোঃ আবুল বাশার, যুগ্ম আহ্বায়ক মোঃ মোশাহিদ তালুকদার, সদস্য মোঃ কামাল হোসেন, কেন্দ্রীয় ছাত্র দলের সহ সভাপতি ও সুনামগঞ্জ ১ আসনের নির্বাচনী পরিচালনার টিম প্রধান মোঃ নিজাম উদ্দিন, যুবদলের আহ্বায়ক গোলাম সয়ফুল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রায়হান উদ্দিন সুহেল,যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান জিয়া,ছাত্র দলের আহ্বায়ক মিজানুর রহমান মিনু, যুগ্ম আহ্বায়ক মোঃ মোছাব্বির তালুকদার সাগর, সুনামগঞ্জ জেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক চয়ন কান্তি দেবনাথ, উপজেলা মহিলা দলের সভাপতি পারভীন আক্তার, সাধারণ সম্পাদক মালেকা আক্তার প্রমুখ। এছাড়াও বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।