• ঢাকা
  • শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন : ৩০০ আসনেই ব্যালট পেপারে ভোট : ইসি


প্রকাশের সময় : এপ্রিল ৩, ২০২৩, ১:৩২ অপরাহ্ন / ১৪৭
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন : ৩০০ আসনেই ব্যালট পেপারে ভোট : ইসি

এম শিমুল খান, ঢাকাঃ আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) হচ্ছে না। এক্ষেত্রে ৩০০ আসনে ব্যালট পেপারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সোমবার নির্বাচন ভবনের কমিশন বৈঠক শেষে নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, রাজনৈতিক ঐক্যমত না হওয়ায় এবং প্রয়োজনীয় অর্থের সংস্থান না হওয়ায় ৩০০ আসনেই ব্যালট পেপারে ভোট গ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন কমিশন।