

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জঃ শারদীয় দুর্গাপুজা উপলক্ষ্যে গোপালগঞ্জের মুকসুদপুর ও কাশিয়ানীর বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করছেন, বিএনপি’র ঢাকা বিভাগীয় সহ- সাংগঠনিক সম্পাদক মো, সেলিমুজ্জামান সেলিম।
গত তিন দিন ধরে তিনি সেখানকার বিভিন্ন পূজামন্ডপে গিয়ে মন্ডপের কমিটির লোকজনের সঙ্গে দেখা করেছেন, খোঁজ-খবর নিয়েছেন এবং সুষ্ঠু ও সুন্দর পরিবেশে যাতে এই শারদীয় উৎসব উদযাপিত হয়, কোথাও যাতে কোন ধরণের ব্যাঘাত না ঘটে, সে ব্যাপারে দলের স্থানীয় সকল নেতাকর্মীকে সজাগ থাকতে বলেছেন।
শনিবার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শনের এক পর্যায়ে বিকালের দিকে মুকসুদপুরের মহারাজপুর বাজার এলাকায় একটি দুর্গামন্দির পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের জানান, তার নেতা বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ পেয়ে তিনি গত তিনদিন ধরে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে তার নিজ এলাকা মুকসুদপুর ও কাশিয়ানীর বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করছেন। কোথাও কোনও ধরণের কোনও অপ্রীতিকর কিছু না ঘটে, সে জন্য স্থানীয় সকল নেতাকর্মীকে নির্দেশনা দেয়া হয়েছে।
তিনি আরো জানান, ১৬ বছর ধরে ফ্যাসি হাসিনা সরকার জনগণের বাকস্বাধীনতা কেড়ে নিয়েছিল । স্বৈরাচারী শেখ হাসিনা ছাত্র জনতা বিপ্লবের মধ্যে দেশ ছেড়ে পালিয়েছেন। বিদেশে বসে স্ব স্বৈরাচারী শেখ হাসিনা ছাত্র জনতার বিপ্লবকে নস্যাৎ করার জন্য দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে ও লিপ্ত রয়েছে। দেশে এখন মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারছে। বাংলাদেশে কোন সংখ্যালঘু নেই। আমরা সবাই বাংলাদেশী ধর্ম যার যার উৎসব সবার। স্বৈরাচারীর দোসরা পূজা মন্ডবে সনাতন ধর্মভম্বলিদের পূজা উৎসব পন্ড করার জন্য ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। আপনারা সনাতন ধর্মের মা, বন ও ভাইয়েরা আমরা তারেক রহমানের নির্দেশে আপনাদের পাশে রয়েছি।
এ সময় বিপুল সংখ্যক বিএনপিসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :