

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জঃ শিক্ষার্থীকে মারধর,বন্দর কর্মকর্তার প্রত্যাহারের দাবি ও বসতভিটা রক্ষার দাবি জানিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সর্বস্থরের মানুষ।
শুক্রবার বিকালে জেলার লৌহজং উপজেলার রানীগাও এলাকায় জেগে উঠা পদ্মার চরে এই কর্মসূচি পালিত হয়। এতে রানাীগাও গ্রামের কৃষক ও বিভিন্ন শ্রেণী পেশার সহস্রাধিক নারী-পুরুষ অংশ নেন।
এছাড়াও মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন ও লৌহজং উপজেলা বিএনপির সাবেক অর্থবিষয়ক সম্পাদক শেখ মোঃ কামাল হোসেন।
এ সময় তারা বিআইডব্লিউটিএর মাওয়া জোন বন্দর কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ করে বলেন, মাওয়া জোনের বন্দর কর্মকর্তা নেওয়াজ মোঃ খানের বিরুদ্ধে জোরপূর্বক জেগে ওঠা চর যা এক সময়ের বসত ভিটা ছিল সে সব জমি দখলে নিয়ে ড্রেজিং এর মাধ্যমে কেটে বিক্রি করার পায়তারা করছে।
বিষয়টি স্থানীয়রা অবগত হওয়ার পর এর প্রতিবাদ জানালে অভিযুক্ত বন্দর কর্মকর্তা আমাদের দুই স্কুল শিক্ষার্থীকে মারধর করে অভিযুক্ত বন্দর কর্মকর্তা।
এ সময় কেন্দ্রীয় বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন অভিযুক্ত বন্দর কর্মকর্তার বিরুদ্ধে কঠোর হুশিয়ারি দিয়ে তাকে আগামী সোমবারের মধ্যে প্রত্যাহার করে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহন না করা হলে বন্দর কার্যালয় ঘেরাও করার হুশিয়ারি দেয়া হয়।
এছাড়াও পাশ্ববর্তী শিমুলিয়া ঘাটে ইজারার নামে চাঁদাবাজি ও সাধারণ মানুষদের হয়রানি বন্ধের দাবিও জানান তিনি।
উল্লেখ্য পদ্মার বুকে জেগে বিরোধকৃত চরটি এর আগে রানীগাও গ্রামের হাজারো মানুষের বসতি ছাড়াও কৃষি কাজে ব্যবহার হতো। পরে প্রায় ৪০ বছর পূর্বে পদ্মার ভাঙ্গনে গ্রামটি পদ্মাগর্ভে বিলিন হয়ে যায়। এর মধ্যে গত দুই বছর পূর্বে সেখানে চর জেগে উঠে৷ সেই চর দখলে নিতে চেষ্টা চালাচ্ছে বিআইডব্লিউটিএর বন্দরে কর্মকর্তা এমন অভিযোগে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এসময় তারা অনতিবিলম্বে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের দ্রুত শাস্তি ও পোর্ট কর্মকর্তার বরখাস্তের দাবি জানিয়ে মালিকানাধীন জমি ও বসতভিটা রক্ষায় কার্যকর ব্যবস্থা গ্রামের পাশাপাশি ড্রেজিংবালু সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়ার জোড়ালো দাবি জানান।।
আপনার মতামত লিখুন :