

এম রোমানিয়া, খুলনাঃ দীর্ঘ বছর পর উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পেরে খুশি খুলনার নারী-পুরুষ ভোটাররা। সকাল থেকেই বিভিন্ন ভোটকেন্দ্রে ছিল ভোটারদের উপস্থিতি ও প্রাণচাঞ্চল্য।
খুলনা সিটি কর্পোরেশনের একজন ঠিকাদার, যিনি পশ্চিম বানিয়াখামার নাজিরঘাট রোডের বাসিন্দা, জানান—এবার বহু বছর পর এমন উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় তিনি অত্যন্ত আনন্দিত। প্রশাসনের পক্ষ থেকে সুষ্ঠু ও সুন্দর নির্বাচন উপহার দেওয়ার প্রচেষ্টাকে তিনি সাধুবাদ জানান। তার ভোটকেন্দ্র ছিল খুলনা পশ্চিম বানিয়াখামার বিহারী কলোনি মোড়ে অবস্থিত সেন্ট জেভিয়ার্স হাই স্কুল, যা খুলনা-২ আসনের অন্তর্ভুক্ত।
সকাল ৮টার দিকে ওই কেন্দ্র পরিদর্শনে গেলে দেখা যায়, ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি। কেন্দ্রের তৃতীয় তলায় ভোট দেন ফোরকান নামের এক ভোটার। এ সময় তার এক প্রতিবেশী পাশে দাঁড়িয়ে তাকে প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছিলেন।
ভোট শেষে ফোরকান বলেন, “নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পেরে আমি ভীষণ খুশি। দীর্ঘদিন পর নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারলাম, এটা সত্যিই ভালো লাগছে।
তিনি আরও জানান, তার কয়েকজন বন্ধু এবার নতুন ভোটার হিসেবে প্রথমবারের মতো ভোট দিয়েছেন। ওদের সঙ্গে এই ভোটটা উদযাপন করব,—উচ্ছ্বাস প্রকাশ করে যোগ করেন তিনি।
ভোটারদের এমন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কেন্দ্রজুড়ে ছিল উৎসবের আমেজ। নারী-পুরুষ নির্বিশেষে সবার মুখেই ছিল আনন্দ ও প্রত্যাশার ছাপ।
আপনার মতামত লিখুন :