• ঢাকা
  • শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন

দীর্ঘ আঠারো মাস পর খুলনায় আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে আ.লীগের নেতা-কর্মী, পুষ্পমাল্য অর্পণ ও জাতীয় পতাকা উত্তোলন


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৫, ২০২৬, ৯:৩৩ অপরাহ্ন / ১০৮
দীর্ঘ আঠারো মাস পর খুলনায় আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে আ.লীগের নেতা-কর্মী, পুষ্পমাল্য অর্পণ ও জাতীয় পতাকা উত্তোলন

খুলনা অফিসঃ দীর্ঘ ১৮ মাস এর বেশি সময় পর খুলনা মহানগর আওয়ামী লীগের নেতা-কর্মীরা দলীয় কার্যালয়ে ফিরেছেন। রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকালে নগরীর শহীদ হাদিস পার্ক এর বিপরীতে খুলনা শঙ্খ মার্কেট সংলগ্ন মহানগর ও জেলা আওয়ামী লীগের কার্যালয়ে কয়েকজন নেতা-কর্মীকে উপস্থিত হতে দেখা যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকাল সাড়ে ৪টার দিকে তারা দলীয় কার্যালয়ের নিচতলার কলাপসিবল গেটের তালা খুলে ভেতরে প্রবেশ করেন এবং পরে দোতলায় ওঠেন।

সেখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও জাতীয় পতাকা উত্তোলন করেন । সংক্ষিপ্ত সময় অবস্থান শেষে তারা কার্যালয় ত্যাগ করেন।

এ সময় উপস্থিত জাহাঙ্গীর হোসেন নিজেকে ২৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের নেতা পরিচয় দিয়ে বলেন, রাজনীতি করার অধিকার সবারই আছে। আমরা নতুন সরকারের কাছে বলতে চাই— আমরা সুষ্ঠু ধারার রাজনীতি করতে চাই। আশা করি, আমাদের রাজনৈতিক কার্যক্রম পরিচালনার অধিকার পুনরায় ফিরে পাব।

তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে দলীয় শীর্ষ নেতাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।