• ঢাকা
  • সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ প্রচার প্রচারণা আজকের শেষ দিনে খুঁজে পেলাম মানবতার ফেরিওয়ালা


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৯, ২০২৬, ৯:০০ অপরাহ্ন / ১৫৯
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ প্রচার প্রচারণা আজকের শেষ দিনে খুঁজে পেলাম মানবতার ফেরিওয়ালা

এম রোমানিয়া, খুলনাঃ এই সংসদ নির্বাচনে জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী খুলনা দুই আসনে নজরুল ইসলাম মঞ্জু ভাইকে সাধারণ মানুষ কতটা ভালোবাসে এটাই তার নজির খুলনার সিটি কর্পোরেশন এলাকায় ২৬ নং ওয়ার্ডের বাসিন্দা ফোরকান সিকদার তিনি একজন ঠিকাদার ও সমাজ সেবক আজ রাজধানী টেলিভিশনের ক্যামেরায় উঠে এসেছে তারই মানবতার কর্ম তিনি বিএনপিকে ভালোবেসে ধানের শীষ কে ভালোবেসে তার এলাকা থেকে কিছু সংখ্যক মহিলা এবং পুরুষ মিলে মাঠপর্যায়ে ব্যাপক গণসংযোগ, বাড়ি বাড়ি হ্যান্ডবিল বিলি করন এবং সাধারণ ভোটারদের সঙ্গে নিবিড় যোগাযোগের ফলে নজরুল ইসলাম মঞ্জুর প্রতি জনআস্থা আরো দৃঢ় হয়েছে।

সদর ও সোনাডাঙ্গা থানা এলাকার বিভিন্ন ওয়ার্ড, পাড়া-মহল্লা ও বাজারে চায়ের দোকানে ধানের শীষ প্রতীকের হ্যান্ডবিল বিলি করণ এবং সাধারন মানুষকে ধানের শীষে ভোট দেওয়ার জন্য বোঝানো হচ্ছে এবং তিনি আশাবাদী খুলনা দুই আসনে সংসদ সদস্য হিসাবে নজরুল ইসলাম মঞ্জুকে দেখতে চায়।
তার নাজিরহাট ইউনিটের ছেলেমেয়ে মিলে সকলে কাঁধে কাঁধ মিলায়ে একযোগে কাজ করে চলেছে ধানের শীষ প্রতীকের বিজয়ের লক্ষ্যে।