• ঢাকা
  • শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন

তুবা সমাজ কল্যাণ সোসাইটির মানবিক উদ্যোগ : শীতার্ত মানুষের পাশে ভালোবাসার উষ্ণতার ছোঁয়া পৌঁছে দিলেন


প্রকাশের সময় : জানুয়ারী ৮, ২০২৬, ২:৪১ অপরাহ্ন / ১৯৭
তুবা সমাজ কল্যাণ সোসাইটির মানবিক উদ্যোগ : শীতার্ত মানুষের পাশে ভালোবাসার উষ্ণতার ছোঁয়া পৌঁছে দিলেন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করে প্রতি বছরের মতো এবারও শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে তুবা সমাজ কল্যাণ সোসাইটি। তীব্র শীতে কষ্টে থাকা অসহায় ও দরিদ্র মানুষের মুখে হাসি ফোটাতে সংগঠনটির উদ্যোগে ঢাকা রাজধানীর বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে আজ ৭ জানুয়ারি ২০২৬ রোজ বুধবার

শীতের প্রকোপ বাড়ার সঙ্গে সঙ্গে সমাজের সুবিধা বঞ্চিত মানুষের দুর্ভোগ লাঘবে স্বেচ্ছাসেবী সংগঠন তুবা সমাজ কল্যাণ সোসাইটি নিয়মিত ভাবে মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

তারই ধারাবাহিকতায় এ বছরও সংগঠনের সদস্যরা নিজ উদ্যোগে (২০২৬) সালের বছরের প্রথম দিন থেকেই শীতবস্ত্র রাজধানীর বিভিন্ন এলাকার ঘুরে ঘুরে শীতার্ত মানুষের মাঝে তা বিতরণ করে যাচ্ছেন।

এ সময় সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ ওয়াহিদুজ্জামান ওয়াহিদ বলেন, সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোই তুবা সমাজ কল্যাণ সোসাইটির মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

৭ জানুয়ারি রাতে কম্বল বিতরণ করার সময় তুবা সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ ওয়াহিদুজ্জামানের সাথে উপস্থিত ছিলেন তুবা টিভি চেয়ারম্যান সাদিকুর রহমান লিটন, তুবা সমাজ কল্যাণ সোসাইটির সিনিয়র ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মাসুম হোসেন, যুগ্ম মহাসচিব মোঃ লিটন প্রধান, পরিকল্পনা বিষয়ক সম্পাদক মোঃ আবুল কালামসহ প্রমুখ।

স্থানীয়দের মতে, তুবা সমাজ কল্যাণ সোসাইটির এ উদ্যোগ মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে এবং তরুণ সমাজ কে সামাজিক দায়িত্ববোধে উদ্বুদ্ধ করছে