

নিজস্ব প্রতিবেদকঃ মঙ্গলবার সকাল ছয় ঘটিকায় রাজধানীর এভার কেয়ার হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও আপসহীন গণতান্ত্রিক নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন। আজ ভোর হওয়ার সাথে সাথে সারাদেশে যেন শোকের ছায়া নেমে আসে। গণমাধ্যমে খবরটি প্রকাশ হলে শোক প্রকাশ করতে শুরু করেন দলের নেতাকর্মী ও সাধারণ মানুষ। পৌর বিএনপির যুগ্ন আহবায়ক জহির রায়হান শোক প্রকাশ করেন। তিনি বলেন জিয়া পরিবারকে দেওয়ার মতো কোন সামর্থ্য আমাদের নেই। এদেশের জন্য জীবন দিয়েছেন শহীদ জিয়া রাষ্ট্রপতি ও তার ছেলে আরাফাত রহমান কোকো, এই দেশের জন্য বেগম খালেদা জিয়া নির্যাতন সহ্য করেছেন এমনকি দীর্ঘ সময় কারাবরণ করেছেন। তার আত্মত্যাগের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে সুষ্ঠ রাজনীতি। আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারবর্গ, বিএনপির সর্বস্তরের নেতাকর্মী ও দেশবাসীর প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। পাশাপাশি মহান আল্লাহর দরবারে মরহুমার জন্য দোয়া করার জন্য সকলের প্রতি আহ্বান জানাচ্ছি।
আপনার মতামত লিখুন :