• ঢাকা
  • মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন

ঢাকা রেঞ্জ আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্ট- ২০২৫ এর প্রথম রাউন্ডের তৃতীয় ম্যাচে ফরিদপুর জেলা পুলিশের জয়


প্রকাশের সময় : জুলাই ৩০, ২০২৫, ৭:৪৩ অপরাহ্ন / ২১৯
ঢাকা রেঞ্জ আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্ট- ২০২৫ এর প্রথম রাউন্ডের তৃতীয় ম্যাচে ফরিদপুর জেলা পুলিশের জয়

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ মানিকগঞ্জ জেলা পুলিশ লাইনস্ মাঠে মঙ্গলবার (২৯ জুলাই) অনুষ্ঠিত ঢাকা রেঞ্জ আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্ট – ২০২৫ এ ফুটবল প্রতিযোগিতায় ফরিদপুর জেলা ২-০ গোলে গোপালগঞ্জ জেলাকে পরাজিত করে গৌরবময় জয় অর্জন করেছে।

এ সময় ফরিদপুর জেলা পুলিশ দলের সকল খেলোয়াড়, কোচ ও সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ফরিদপুর জেলা পুলিশ সুপার মোঃ আব্দুল জলিল, পিপিএম। ভবিষ্যতেও জয়ের এ ধারা অব্যাহত থাকবে এমনটাই প্রত্যাশা করেন তিনি।