• ঢাকা
  • শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন

ঢাকাস্থ গলাচিপা উপজেলা কল্যাণ সমিতির কমিটি ঘোষণা


প্রকাশের সময় : মার্চ ১২, ২০২৬, ৮:২৭ পূর্বাহ্ন / ১৮৮
ঢাকাস্থ গলাচিপা উপজেলা কল্যাণ সমিতির কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ ঢাকাস্থ গলাচিপা উপজেলা কল্যাণ সমিতির কমিটি ঘোষণা করা হয়েছে। মোর্তূজা সাইফুল ইসলাম জাকির কে সভাপতি, মো: আবু বক্কর সিদ্দিককে সাধারণ সস্পাদক এবং মো: নান্নু মীরকে সাংগঠনিক সম্পাদক করে ঢাকাস্থ গলাচিপা উপজেলা কল্যাণ সমিতির দুই বছরের জন্য আংশিক কমিটি ঘোষণা করা হয়।

ঢাকা-ইটালী চেম্বারের সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী এডভোকেট মো: গোলাম মোস্তফাকে নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি মো: আব্দুল লতিফ মাসুম ও প্রবীন আইনজীবি এডভোকেট মো: শাহআলম ভূইয়াকে সদস্য করে বুধবার উপস্থিত সকল সদস্যদের সম্মতিক্রমে কমিটি ঘোষণা করা হয়।

উল্লেখ্য এই কমিটি আগামী দুই বছর সংগঠনের কার্যক্রম সাংগঠনিকভাবে দক্ষতার সহিত পরিচালনা করিবেন। পরে সভাপতির নিজস্ব ভবনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় ঢাকায় বসবাসকারী গলাচিপা উপজেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সংগঠনের আজীবন সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।