

মোঃ আসাদ মাহমুদ, দোহার-নবাবগঞ্জ থেকেঃ ঢাকার নবাবগঞ্জ উপজেলার যৌথ বাহিনীর অভিযানে পুরাতন বান্দুরা এলাকায় মাদক কেনাবেচা ও সেবনের সাথে জড়িত তিনজনকে আটক করেছে নবাবগঞ্জ আর্মি ক্যাম্পের সেনাবাহিনীর দল। আটককৃতরা হলেন- এস কে মোহাম্মদ নাজমুল হোসেন (২৯ ), সোহাগ বিশ্বাস(২৪), মহসিন মল্লিক (৩৬)।
২০ জানুয়ারি রাত ১১টার সময় নবাবগঞ্জ আর্মি ক্যাম্পের নিয়মিত রাত্রীকালীন টহল পুরাতন বান্দুরা এলাকায় টহলের সময় স্থানীয় একটি রেস্তোরাঁর পাশে কয়েকজন ব্যক্তির সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে।
সেনা টহল দলকে দেখে তারা ঘটনাস্থল হতে পলায়নের চেষ্টা করলে তাৎক্ষণিকভাবে দুইজন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়। পরবর্তী তল্লাশিতে তাদের কাছ থেকে ১৪ (চৌদ্দ) পিস ইয়াবা, আনুমানিক ২০ গ্রাম গাঁজা, ২টি মোটরসাইকেল, ২টি মোবাইল ফোন এবং মাদক সেবনের বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
আটককৃতদের মধ্যে একজনকে মাদকাসক্ত অবস্থায় পাওয়া যায়। উক্ত রেস্তোরাঁ এলাকায় নিয়মিত ইয়াবা সরবরাহকারী মাদক ব্যবসায়ী নাজমুল সেনা টহল দলকে দেখে পার্শ্ববর্তী বাড়িতে পালিয়ে গুয়ে গেইট বন্ধ করে দেয়। সেনা টহল দল নবাবগঞ্জ থানার পুলিশের সহায়তায় মাদক ব্যবসায়ী নাজমুলকে আটকের চেষ্টায় বাড়িটি তল্লাশি করা হয়।
এ সময় তল্লাশিকালে পুলিশ উক্ত মাদক ব্যবসায়ীকে তার বাসা থেকে আটক করে এবং তার কাছ থেকে মাদক বিক্রির সর্বমোট ৩৮,৩২০/- (আটত্রিশ হাজার তিনশত বিশ) টাকা উদ্ধার করে। যা আটকের আগে দিন ১৯ জানুয়ারি আনুমানিক ১০০ পিস ইয়াবা বিক্রি করে আয় করেছিল বলে নিজেই ( মাদক ব্যবসায়ী নাজমুল) স্বীকারোক্তি দেয়। পরবর্তীতে আটককৃত ব্যক্তিদের নবাবগঞ্জ থানা পুলিশের কাছে জব্দকৃত মালামালসহ পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য হস্তান্তর করা হয়।
অভিযানে উদ্ধারকৃত মালামাললের বিবরনে পাওয়া যায় ১৪ পিস ইয়াবা ট্যাবলেট, আনুমানিক ২০ গ্রাম গাঁজা, ৩৮,৩২০/- টাকা, ২টি মোটরসাইকেল, ২টি মোবাইল ফোন এবং মাদক সেবনের সরঞ্জামাদি।
আপনার মতামত লিখুন :