• ঢাকা
  • শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন

ঢাকার দোহারে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলেন স্ত্রী


প্রকাশের সময় : মার্চ ৬, ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন / ১৩২
ঢাকার দোহারে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলেন স্ত্রী

নিজস্ব প্রতিবেদক, দোহার, ঢাকাঃ ঢাকার দোহারে ফিরোজ হোসেন (৩৮) নামে এক ব্যক্তির পুরুষাঙ্গ কেটে দিয়েছেন স্ত্রী।

শুক্রবার ভোররাতে উপজেলার বিলাসপুর ইউনিয়নের মিল্লিক বিলাশপুর এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনার পর পলাতক রয়েছে স্ত্রী পায়েল। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আহত ফিরোজ হোসেন জয়পাড়া মুক্তিযোদ্ধা মার্কেটের একজন ব্যবসায়ী। তিনি ঐ এলাকার শেখ আনছারের ছেলে।

জানা যায়, ফিরোজের সাথে ১৬/১৭ বছর আগে জয়পাড়া খাড়াকান্দা গ্রামের পায়েলের বিয়ে হয়। তবে বিয়ের পর থেকেই পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তাদের সংসারে অশান্তি লেগেই থাকতো।

শুক্রবার ভোরে স্বামী ঘুমে থাকা অবস্থায় ব্লেড দিয়ে পুরুষাঙ্গ কেটে দেন স্ত্রী পায়েল। এ সময় ফিরোজ আলমের চিৎকারে বাড়ির লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করেন। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা তাকে ঢাকায় প্রেরণ করেন।

এ ব্যাপারে দোহার থানার ওসি আবু বকর সিদ্দিক বলেন, এব্যাপারে এখনো কোন অভিযোগ পাইনি।