

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জঃ উপদেষ্টা সরকারের সময়ের নিষিদ্ধ ঘোষিত সংগঠন, বাংলাদেশ ছাত্রলীগের টুঙ্গিপাড়া উপজেলা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সোহানের পক্ষ থেকে ১৭ই মার্চ অসহায় ও দরিদ্রদের মাঝে ইফতার বিতরণ করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে প্রতিবারের ন্যায় এবারো তৃণমূল মানুষের মাঝে ইফতার বিতরণ করেন সাজেদুর রহমান সোহান।
এ ব্যপারে গরিব, অসহায় ও পথচারীরা সন্তোশ প্রকাশ করেন। তিনি বিভিন্ন সময় নিজ এলাকায় কার্যক্রম পরিচালনা করে আসছেন। অনেকে এই ইফতার বিতরণ কার্যক্রমকে মানবিক উদ্যোগ হিসেবে দেখছেন।
আপনার মতামত লিখুন :