

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জঃ গোপালগঞ্জ জেলার টুঙ্গীপাড়া উপজেলায় ২ নং বর্ণী ইউনিয়নের বড়ো সিঙ্গার পাড় দাড়ার খাল নামক স্থানে গিমাডাঙ্গার বিলে চলছে অবৈধ নিষিদ্ধ ফোর সিলিন্ডার আত্মঘাতী ড্রেজার।
অভিযোগের ভিত্তিতে গণমাধ্যম কর্মীদের একটি দল সরেজমিনে পৌঁছলে দেখতে পায় জমির শ্রেণি নাল। সমতল ভূমিতে একটি ফোর সিলিন্ডারে আত্মঘাতী ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছে। এ সময় ড্রেজার মালিককে না পাওয়া গেলেও পাওয়া যায় একজন কর্মচারীকে (মেশিন অপারেটর)।
এ বিষয়ে কর্মরত কর্মচারীর নিকট জানতে চাইলে তিনি বলেন, আমি একজন দিন মজুর হিসেবে ড্রেজার চালাই। এই ড্রেজারের প্রকৃত মালিক টুঙ্গিপাড়ার সেলিম ভাই। আপনাদের যদি কিছু বলার থাকে তার সাথে কথা বলেন।
ড্রেজার মালিক সেলিমকে তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলেও তাকে পাওয়া যায় নাই।
উপরোক্ত বিষয়ে নজরদারির করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃস্টি আকর্ষণ করার প্রয়োজন বোধ করছে সমাজের সচেতন মানুষ।
আপনার মতামত লিখুন :