• ঢাকা
  • রবিবার, ১৭ মে ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন

ঝিনাইদহের মহেশপুরে গণকবরের সন্ধান


প্রকাশের সময় : মে ১৬, ২০২২, ৫:৫১ অপরাহ্ন / ৩৬৫
ঝিনাইদহের মহেশপুরে গণকবরের সন্ধান

শামীম খাঁন, মহেশপুর, ঝিনাইদহঃ ঝিনাইদহ জেলার মহেশপুরে একটি গণকবরের সন্ধান পাওয়া গেছে। কপোতাক্ষ নদীর তীরে খননের সময় এ গণকবরের সন্ধান পাওয়া যায়।

স্থানীয়রা জানায়, কপোতাক্ষ নদী খননের সময় শহরের পাশে ব্রিজের নিচ থেকে মানুষের মাথার খুলি ও হাড় দেখতে পান এলাকাবাসী। পরে স্থানীয়রা খুলি ও হাড়গুলো গুছিয়ে রাখে।

স্থানীয় বাসিন্দা আবুল হোসেন বলেন, নদী খননের সময় মানুষের কঙ্কাল পাওয়া গেছে। মুক্তিযুদ্ধকালীন মহেশপুরে পাক বাহিনীর ক্যাম্প ছিল। পাকসেনারা বিভিন্ন স্থান থেকে মানুষকে ধরে এনে হত্যা করতো। পরে তাদের কবর দিতো।

এ ব্যাপারে মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজবংশী বলেন, আমি ঘটনাস্থলে পরিদর্শন করেছি। এখানে মাথার খুলি ও হাড় দেখেছি। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে এটি মুক্তিযুদ্ধকালীন চিহ্ন। আমরা এটা সংরক্ষণের ব্যবস্থা করবো।