• ঢাকা
  • শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন

ঝালকাঠিতে ছেলের হাতে মা খুন


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১, ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন / ১৯৭
ঝালকাঠিতে ছেলের হাতে মা খুন

ইমাম বিমান, ঝালকাঠিঃ ঝালকাঠিতে ছেলের হাতে মা খুন হওয়ার খবর পাওয়া যায়। জেলার সদর উপজেলার বৈদারাপর মোল্লাবাড়ি গ্রামে ছেলের হাতে মায়ের নিহত হওয়ার মর্মান্তিক ঘটনা ঘটে। ১ফেব্রুয়ারী রবিবার দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটের সময় আহম্মদ খানের স্ত্রী শেফালী বেগম (৬২) কে তার ছেলে সাগর খান (৩২) কুপিয়ে হত্যা করে। এ বিষয় প্রতিবেশী নান্নু খান ঘটনার পরপরই বিষয়টি টের পেয়ে ঝালকাঠি সদর থানায় খবর দেন।

এ বিষয় ঘটনার প্রত্যক্ষদর্শী সাহিদা আক্তার জানান, ঘটনার সময় সাগর হাতে দা নিয়ে তার মায়ের ওপর হামলা চালায়। এ সময় তিনি চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে ঘরের ভেতরে শেফালী বেগমের নিথর দেহ পড়ে থাকতে দেখেন।

এলাকাবাসী সূত্রে জানা যায়, সাগর প্রায়ই তার মাকে মারধর করতেন। পাশের বাড়ির বাসিন্দা আবদুল খালেক খান বলেন, সে বহুদিন ধরেই মাকে নির্যাতন করে আসছিল। সাগর তিন ভাই-বোনের মধ্যে সবার ছোট। স্থানীয়দের অভিযোগ, সাগর দীর্ঘদিন ধরে মাদকাসক্ত এবং মানসিক রোগে আক্রান্ত।

এ বিষয় ঝালকাঠি সদর থানার ওসি (তদন্ত) মো. বেলায়েত হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রাথমিকভাবে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে এবং লাশ ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে আটক ও আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।