• ঢাকা
  • শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন

জামালগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২২, ২০২৬, ৬:৩৫ অপরাহ্ন / ৩২
জামালগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

এম এ মান্নান, মধ্যনগর, সুনামগঞ্জঃ সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ব্র্যাক কার্যালয়ে রবিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১১টায় ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম প্রত্যাশা-২ প্রকল্পের নিরাপদ অভিবাসন ও প্রবাস বন্ধু ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ সংশ্লিষ্ট প্রবাসবন্ধু ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন প্রবাসবন্ধু ফোরামের সভাপতি আফছার উদ্দিন, ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম জামালগঞ্জ উপজেলার প্রোগ্রাম অর্গানাইজার পাবেল কান্তি সরকারের সঞ্চালনায় ‘নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ’ শীর্ষক আলোচনায় গাইডলাইন উপস্থাপন করেন ব্র্যাক মাইগ্রেশন এমআরএসসি সুনামগঞ্জের প্রোগ্রাম কো-অর্ডিনেটর মো. নজরুল ইসলাম, ফোরামকে শক্তিশালী করণের লক্ষ্যে সভায় মাইগ্রেশন প্রোগ্রামের প্রবাসবন্ধু ফোরাম সদস্যবৃন্দ তাদের কার্যক্রম বৃদ্ধি ও ত্রৈমাসিক কার্যক্রমের অগ্রগতি উপস্থাপন করেন।

সভায় রেমিট্যান্স ব্যবস্থাপনা, টেকসই পুনরেকত্রীকরণ, মানবপাচার, ভাষা ও দক্ষতা বিষয়ে মাঠ পর্যায়ের পারস্পরিক অভিজ্ঞতা বিষয়ে ফোরাম সদস্যবৃন্দ আলোচনা করেন। সভায় অভিবাসনের বর্তমান চিত্র এবং বাধাসমূহ উত্তরণে নিরাপদ অভিবাসন ও ফেরত আসা অভিবাসীদের পুনর্বাসনে করণীয় এবং নিরাপদ অভিবাসনের ইতিবাচক ভূমিকা, কার্যক্রম এবং করণীয় সম্পর্কিত পর্যালোচনা করা হয়। এসময় আবারো ফোরাম সদস্যবৃন্দ নিরাপদ অভিবাসনের জন্য জোরালো ভাবে কাজ করার অঙ্গীকার করেন।