• ঢাকা
  • মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন

ছাত্র-জনতা ঐক্যবদ্ধ হয়ে নির্বাচন বানচালসহ সকল ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে : অধ্যাপক মাহফুজুর রহমান


প্রকাশের সময় : ডিসেম্বর ১৪, ২০২৫, ৮:৩৮ অপরাহ্ন / ১৩১
ছাত্র-জনতা ঐক্যবদ্ধ হয়ে নির্বাচন বানচালসহ সকল ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে : অধ্যাপক মাহফুজুর রহমান

খুলনা অফিসঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা মহানগরী আমীর এবং খুলনা-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মাহফুজুর রহমান বলেছেন, জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদীর ওপর হামলা নির্বাচন বানচালের একটি গভীর ষড়যন্ত্রের অংশ। জুলাইয়ের পর দেশের সামগ্রিক পরিবর্তনের দাবির কারণেই এই হামলা হয়েছে।

তিনি বলেন, এই ষড়যন্ত্র বাংলার মানুষ কখনো মেনে নেবে না। জুলাই কখনোই বানচাল করা যাবে না।

(১৪ ডিসেম্বর) দিনব্যাপী খুলনা-৩ আসনের খালিশপুর থানাধীন ১৪ নম্বর ওয়ার্ডের বিভিন্ন স্থানে গণসংযোগ কালে তিনি এ সব কথা বলেন।

অধ্যাপক মাহফুজুর রহমান বলেন, রাষ্ট্রের দায়িত্ব জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করা এবং অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতার করা। দীর্ঘদিন ধরে আওয়ামী সন্ত্রাসীরা এই হামলার হুমকি দিয়ে আসছিল। সরকারের ব্যর্থতার কারণেই আজ এই হামলা সংঘটিত হয়েছে।

তিনি আরও বলেন, হাদীর রক্ত বারুদ হয়ে গোটা বাংলায় ছড়িয়ে পড়বে। দেশ নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে। গোটা দেশের ছাত্র-জনতা ঐক্যবদ্ধ হয়ে এই ষড়যন্ত্র মোকাবিলা করবে। আওয়ামী লীগ চায় না নির্বাচন হোক। আমরা ঐক্যবদ্ধভাবে সকল ষড়যন্ত্র নস্যাৎ করে দেবো।

তিনি অভিযোগ করে বলেন, একটি গোষ্ঠী জুলাই-পরবর্তী বাংলাদেশে জুলাইকে ঘিরে ষড়যন্ত্র করছে। একটি তথাকথিত সুশীল গোষ্ঠী জুলাই ও একাত্তরকে মুখোমুখি দাঁড় করানোর অপচেষ্টা চালাচ্ছে। কিন্তু আজ জুলাইয়ের জনগণ জেগে উঠেছে। আমরা আর কোনো ছাড় দিতে রাজি নই।

অধ্যাপক মাহফুজুর রহমান বলেন, যেখানে জুলাইয়ের ওপর হামলা হবে, সেখানেই আমরা প্রতিবাদ করবো। সবাই ঐক্যবদ্ধ হয়ে জুলাইবিরোধী সকল ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে। আমরা ঐক্যবদ্ধ থাকবো, জুলাই সনদ বাস্তবায়ন করবো।

তিনি বলেন, এই হামলা শুধু একজন ব্যক্তির ওপর নয়, এটি সমগ্র জুলাই যোদ্ধাদের ওপর হামলা। সন্ত্রাসী হামলা দিয়ে কোনো আন্দোলন নিস্তব্ধ করা যায় না। শরীফ ওসমান হাদী শুধু একজন ব্যক্তি নন—তিনি ন্যায়, অধিকার ও স্বাধীনতার প্রতীক। একটি মহল দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, এই ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবেই প্রতিহত করা হবে।

গণসংযোগকালে উপস্থিত ছিলেন খালিশপুর থানা আমীর মাওলানা আব্দুল্লাহ আল মামুন, ১৪ নম্বর ওয়ার্ড আমীর মাওলানা মুফতি ইমরান হুসাইন, হাফেজ জি এম আব্দুল্লাহ, মন্তাজুর রহমান, নাজিমুদ্দিন সোহাগ, শফিকুল ইসলাম, আবুল কাশেম, শওকত হোসেন, হোসেন আলী, সালমান ফারসী, ইঞ্জি. মইনুল হক, কামাল হোসেন, মাওলানা মোস্তফা কামাল, সিদ্দিক কামাল, এসকেন্দার আলী, মেহেদী হাসান রনি, অ্যাডভোকেট শেখ জাকিরুল ইসলাম, আবুল বাশার, আব্দুর রাজ্জাক, আমিনুল ইসলাম, রবিউল ইসলাম আরিফ, বদরুদ্দোজা আল মামুন, কুতুবউদ্দিন রব্বানী ও প্রভাষক আব্দুল্লাহ আল মামুনসহ স্থানীয় নেতৃবৃন্দ।