• ঢাকা
  • রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন

চরভদ্রাসন উপজেলার উন্নয়নের স্বার্থে সকলের সহযোগিতা চাইলেন নবনির্বাচিত সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২২, ২০২৬, ৯:০৭ অপরাহ্ন / ৪৩
চরভদ্রাসন উপজেলার উন্নয়নের স্বার্থে সকলের সহযোগিতা চাইলেন নবনির্বাচিত সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল

এম, এম, সাইফুর রহমান, চরভদ্রাসন, ফরিদপুরঃ ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্য ফরিদপুর-৪(ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খানের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে আজ রবিবার বিকাল ৩ টায় উপজেলা অডিটরিয়াম হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহিদ তালুকদার ও প্রাথমিক শিক্ষা সহকারী অফিসার মিজানুর রহমান অর সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জালাল উদ্দিন।

উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল।

এ সময় আরও উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন, প্রাণী সম্পদ কর্মকর্তা রেফায়েত উল হাসান, মহিলা বিষয়ক কর্মকর্তা সারমিন আক্তার, তথ্য অফিসার মনিকা বসু, সাবেক উপজেলা চেয়ারম্যান এ, জি, এম বাদল আমিন, সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক অহিদুজ্জামান মোল্লা, সাবেক সভাপতি শাহজাহান শিকদার, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, যুবদলের সভাপতি মোজাফ্ফর হোসেন ও সাধারণ সম্পাদক আব্দুল ওহাব মোল্যা এবং উপজেলার বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, সাংবাদিক সহ বিএনপির কর্মীবৃন্দ।

বক্তারা উপজেলার বিভিন্ন দপ্তরের সুবিধা অসুবিধা তুলে ধরেন। অন্যান্য বক্তারা বলেন মাদক, সন্ত্রাস, কিশোরগ্যাং, সদর বাজারে অবস্থিত ভুবনেশ্বর নদী খনন, গোপালপুর ঘাট সংস্কার, চরাঞ্চলের শিক্ষকদের চর ভাতা, চরাঞ্চলের যাতায়াত ব্যবস্থা উন্নত করণ সহ বিভিন্ন সমস্যা তুলে ধরেন।

সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল বলেন, আপনারা আমাকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করেছেন। আমি আমার সর্বোচ্চ দিয়ে আপনাদের পাশে আছি। মাদক,সন্ত্রাস, কিশোরগ্যাং দমনে সকলের সহযোগিতা চাইলেন এবং এই উপজেলার উন্নয়নে দল মত নির্বিশেষে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান করেন।