• ঢাকা
  • রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন

গোপালগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২৩, ২০২৬, ৬:২৬ অপরাহ্ন / ৭১
গোপালগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ গোপালগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৯টায় গোপালগঞ্জ জেলা পুলিশ লাইনস্ ড্রিল শেডে জেলা পুলিশের এ মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন গোপালগঞ্জের পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ।

এ সময় জেলা পুলিশের বিভিন্ন পদমর্যদার পুলিশ সদস্যগণ বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলেন এবং পুলিশ সুপার মহোদয় তাদের কথা মনোযোগ দিয়ে শোনেন। পুলিশ সুপার মহোদয় সেসব সমস্যা সমাধানের নিমিত্তে তাৎক্ষণিক সিদ্ধান্ত প্রদান করেন।

উক্ত সভায় সাহসী ও বুদ্ধিদীপ্ত ভূমিকার ফলশ্রুতিতে মাদকদ্রব্য উদ্ধার, ডাকাত গ্রেপ্তার ও হত্যা মামলার আসামী গ্রেপ্তার, পরোয়ানা নিষ্পত্তি, প্রসিকিউশন দাখিল, মামলা নিষ্পত্তি, দাপ্তরিক কার্যক্রম সঠিকভাবে সম্পাদনসহ আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখায় দায়িত্বশীল ভূমিকা, পেশাদারিত্ব ও কর্মস্পৃহার জন্য প্রশংসনীয় কাজের স্বীকৃতি স্বরূপ বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তা ও সদস্যদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।

এ সময় গোপালগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মুহাম্মদ সরোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোহাম্মদ জিয়াউল হক, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাখাওয়াত হোসেন সেন্টু, সহকারী পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ হাসানুর রহমান, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) সহ সকল থানার অফিসার ইনচার্জগণ, তদন্ত কেন্দ্র ও ফাঁড়ির ইনচার্জগণ এবং বিভিন্ন পদবীর পুলিশ কর্মকর্তা ও সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।

এরপর দুপুর ১২টায় গোপালগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ’র সভাপতিত্বে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।