• ঢাকা
  • শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন

গোপালগঞ্জ জেলা পুলিশের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত


প্রকাশের সময় : মার্চ ১৯, ২০২৬, ৮:৪৪ পূর্বাহ্ন / ১২১
গোপালগঞ্জ জেলা পুলিশের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কে এম শফিকুর রহমান, গোপালগঞ্জঃ পবিত্র মাহে রমজান- ২০২৬ উপলক্ষে গোপালগঞ্জ জেলা পুলিশের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ মার্চ) বিকালে গোপালগঞ্জ জেলা পুলিশ লাইনস -এর ড্রিল শেডে আয়োজিত উক্ত ইফতার ও দোয়া মাহফিলে গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম, গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডাঃ কে এম বাবর, গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (উপসচিব) আরিফ-উজ-জামান, পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ, জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা শরীফ রফিকুজ্জামান, জেলা মুক্তিজোদ্ধা কমান্ডার ফিরোজ খান, প্রেসক্লাব গোপালগঞ্জের সভাপতি বি এম জুবায়ের হোসেন, জেলার অন্যান্য দপ্তরের অফিস প্রধান, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ইফতারের পূর্বে আমন্ত্রিত অতিথিদের সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ এবং সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।