

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জঃ গোপালগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মোঃ মিকাইল হোসেনের উপর হামলা মামলার আসামির সংবাদ সম্মেলন করেছেন।
শনিবার দুপুরে সদর উপজেলার সাবানা পার্কের ওয়েটিং রুমে সংবাদ সম্মেলনে মামলার আসামি হিমেল দাড়িয়া ও হিরক রায়, গোপালগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতির বিরুদ্ধে পার্কে হামলা,ভাংচুর ও চাঁদার অভিযোগ এনে এই সংবাদ সম্মেলন করেন। তবে হামলায় ভাংচুরের কোন আলামত সাংবাদিকদের দেখাতে পারেনি তারা। এ সময় সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন গঠন মুলক প্রশ্নের উত্তর না দিতে পেরে দ্রুত সংবাদ সম্মেলন শেষ করে।
১০ ডিসেম্বর গোপালগঞ্জ সদর উপজেলার সাতপাড় এলাকায় গোপালগঞ্জ-২ আসনে বিএনপি প্রার্থী ডা. কে এম বাবর আলির নির্বাচনী জনসভায় দলীয় নেতা কর্মিদের নিয়ে অংশ নেন গোপালগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মো,মিকাইল হোসেন।
পরে নির্বাচনী জনসভা শেষ করে সন্ধার পরে ফেরার পথে পাটকেল বাড়ি এলাকায় আসলে তার উপর হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে দলীয় নেতা কর্মিরা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করে।
এ ঘটনায় গোপালগঞ্জ সদর থানায় জেলা ছাত্রদলের সভাপতি মোঃ মিকাইল হোসেন ৯ জনের
নাম উল্লেখ করে অজ্ঞত ২০ জনকে আসমী করে
একটি মামলা করেন। মামলা নং-২৩ তারিখ ১৩/১২/২৫ ইং-।
আপনার মতামত লিখুন :