

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জঃ রাষ্ট্র কাঠামো মেরামতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপির) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেওয়া ৩১ দফা দাবি সংবলিত লিফলেট বিতরণ ও গনসংযোগ করেছে জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।
শুক্রবার বেলা সাড়ে ১০ টায় গোপালগঞ্জ শহরের বঙ্গবন্ধু সড়কের জেলা বিএনপির সাবেক সভাপতি এম এইচ খান মঞ্জুর ব্যক্তিগত কার্যালয় থেকে কর্যক্রম শুরু করে। পরে শহরের চৌরাঙ্গি, কাপড়পট্রি, আলিয়া মাদ্রাসা রোডসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ওই লিফলেট বিতরন করে। লিফলেট বিতরনের পর একই স্থানে ফিরে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
এ সময় জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাংসদ এম এইচ খান মঞ্জু নেতৃত্বে লিফটের বিতরন ও গন সংযোগ করা হয়েছে। এ সময় গোপালগঞ্জের সরকারি নজরুল কলেজের সাবেক ভিপি ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এম এম সুমন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অবসর প্রাপ্ত মেজর ওহেদুল হক, জেলা শ্রমিক দলের যুগ্ম আহবায়ক জামির মোল্লা ও রিপন দাড়িয়া।
এমএইচ খান মঞ্জু বলেন, স্বৈরচারি সরকার পতনের পর দেশের স্থবিরতা অবস্থা বিরাজ করছিলো। এ সময় তারুণ্যের অহংকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতে জন্য ৩১ দফার প্রস্তাবনা দিয়েছেন। যা সারা বাংলাদেশে জনগনের কাছে তুলে ধরতে হবে। আমরা বিশ্বাস করি ওই ৩১ দফা বাস্তবায়নে মধ্যে দিয়ে বৈষম্য মুক্ত নতুন বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হবো।
তিনি আরো বলেন, তারেক রহমানের রাষ্ট্র সংস্কারের প্রস্তাবনা গোপালগঞ্জের তৃনমুল পর্যায়ের কর্মীদের মাঝে পৌছে দেওয়া হবে।
আপনার মতামত লিখুন :