• ঢাকা
  • শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন

গোপালগঞ্জে রোজাদারদের মাঝে ইফতারী বিতরণ করেছেন এনসিপির নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী ফেরদৌস আমিনা পুতুল


প্রকাশের সময় : মার্চ ১৯, ২০২৬, ১১:০৯ অপরাহ্ন / ৯১
গোপালগঞ্জে রোজাদারদের মাঝে ইফতারী বিতরণ করেছেন এনসিপির নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী ফেরদৌস আমিনা পুতুল

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জঃ গোপালগঞ্জে পথচারী, রিক্সা-ভ্যান ও অটোচালক সহ সাধারণ জনগণের মাঝে ইফতার বিতরণ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর ঢাকা মহানগর উত্তর-এর সদস্য ফেরদৌস আমিনা পুতুল।

এ সময় তিনি রোজাদারদের হাতে ইফতার সামগ্রী তুলে দেন।

বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকাল ৪ টায় গোপালগঞ্জ শহরের লঞ্চঘাট এলাকা থেকে এ ইফতার বিতরণের কার্যক্রম শুরু করেন তিনি। গোপালগঞ্জ ফুল মার্কেট ও গোপালগঞ্জ সরকারি কলেজ গেটে গিয়ে শেষ করেন।

ইফতার বিতরণকালে তিনি গোপালগঞ্জ পৌরসভার সকল স্তরের জনগণকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে দোয়া প্রার্থনা করেন।

জানা গেছে, আগামীতে গোপালগঞ্জ পৌরসভা নির্বাচনে বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত মেয়র প্রার্থী হিসেবে লড়বেন তিনি। গোপালগঞ্জ পৌরসভার সর্বস্তরের জনগনের নিকট দোয়া ও আশীর্বাদ কামনা করেন।

এ সময় ফেরদৌস আমিনা পুতুলের সাথে গোপালগঞ্জ জেলা ছাত্র শক্তির আহ্বায়ক মো. জামিল রশীদ সহ গোপালগঞ্জ জেলা এনসিপি’র ও ছাত্রশক্তি’র বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।