• ঢাকা
  • শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন

গোপালগঞ্জে রেড ক্রিসেন্টের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ


প্রকাশের সময় : জানুয়ারী ১৪, ২০২৬, ৭:৫৮ অপরাহ্ন / ১২৪
গোপালগঞ্জে রেড ক্রিসেন্টের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ আর্ত মানবতার সেবায় নিয়োজিত বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বরাবরের মতোই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ও বৈরী আবহাওয়ায় তাদের কর্মকান্ড প্রশংসনীয়। সারাদেশ জুড়ে তীব্র শীতে যখন অসহায় হতদরিদ্র ও ছিন্নমূল মানুষগুলো জবুথবু অবস্থায় রয়েছে ঠিক তখনই কাতার রেড ক্রিসেন্টের সার্বিক সহযোগিতায়

সারাদেশ জুড়ে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ভূয়সি প্রশংসা অর্জন করে চলেছে।

তারই ধারাবাহিকতায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে গোপালগঞ্জে ৫০০ জন শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছে রেড ক্রিসেন্ট সোসাইটি।

বুধবার (১৪ জানুয়ারি) বেলা ১১ টায় গোপালগঞ্জ জেলা অফিসার্স ক্লাবের সামনে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
গোপালগঞ্জ জেলা প্রশাসকের প্রতিনিধি সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ফারদীন খান প্রিন্স।

রেড ক্রিসেন্ট সোসাইটির গোপালগঞ্জ জেলা ইউনিট লেভেল অফিসার বিপ্লব কুমার বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা জামায়াতের সাবেক আমির অ্যাডভোকেট মোঃ আজমল হোসেন সরদার, জেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শরীফ রফিকুজ্জামান।

এ সময় যুব রেড ক্রিসেন্ট গোপালগঞ্জ ইউনিটের প্রধান যোবায়ের খান ও স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন। পরে আমন্ত্রিত অতিথিরা আগত শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) তুলে দেন।