• ঢাকা
  • মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন

গোপালগঞ্জে রমজান উপলক্ষ্যে দরীদ্রদের মাঝে খাদ্য ও ইফতার সামগ্রী বিতরণ


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২১, ২০২৬, ৩:৫৯ অপরাহ্ন / ৫০
গোপালগঞ্জে রমজান উপলক্ষ্যে দরীদ্রদের মাঝে খাদ্য ও ইফতার সামগ্রী বিতরণ

এ জেড আমিনুজ্জামান রিপন, গোপালগঞ্জঃ শনিবার ২১শে ফেব্রুয়ারি সকাল ১১টায় গোপালগঞ্জে দরীদ্রদের মাঝে খাদ্য ও ইফতার সামগ্রী বিতরণ করেছে লাছমিন নন প্রফিট ফাউন্ডেশন।

গোপালগঞ্জ শহরের পাবলিক হলের মোড়ের হক মঞ্জিলে অবস্থিত ফাউন্ডেশনের কার্যালয়ে লাছমিন রহমানের ২য় মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে প্রায় ২’শত দরিদ্র নারী ও পুরুষের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

২৫ কেজি প্যাকেজের মধ্যে রয়েছে চাল, ডাল তেল, চিনি, ছোলা, আলু ও পেঁয়াজ।

লাছমিন নন প্রফিট ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ কালে রোমানা খান সুমীর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ইমতিয়াজ মো. হাফিজ, উপদেষ্টা মো. আরমান হাফিজ খান ও সুমনা খান সহ অন্যান্য সদস্যগণ।