• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১০:০৯ অপরাহ্ন

গোপালগঞ্জে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২১, ২০২৬, ১২:১৪ অপরাহ্ন / ৪৯
গোপালগঞ্জে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জঃ গোপালগঞ্জে ২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়।

যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হচ্ছে। একুশের প্রথম প্রহরে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে রাজনৈতিক ও প্রশাসনের সকল সেক্টর, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

রাত ১২টা ১ মিনিটে গোপালগঞ্জ-২ আসনের নব-নির্বাচিত এমপি ডা. কে, এম বাবর, জেলা প্রশাসক আরিফ-উজ-জামান, পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ একত্রে গোপালগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন। পরে জেলার মুক্তিযোদ্ধারা, এলজিইডির নির্বাহী প্রকৌশলী, জন-প্রকৌশল অধিদপ্তরে নির্বাহী কর্মকর্তা, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী, সরকারি ও বেসরকারি সকল প্রতিষ্ঠানসহ সর্বস্তরের মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
এসময় ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ সংগীতের মাধ্যমে ভাষা শহীদদের স্মরণ করা হয়।

সকাল থেকে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। জেলা শিল্পকলা একাডেমি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা, কবিতা আবৃত্তি, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বক্তারা ভাষা আন্দোলনের ইতিহাস তুলে ধরে মাতৃভাষা রক্ষায় নতুন প্রজন্মকে সচেতন হওয়ার আহ্বান জানান।

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ২০২৬ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে জেলা প্রশাসন, গোপালগঞ্জ নানাবিধ কর্মসূচি গ্রহণ করেছেন। ২১ ফেব্রুয়ারি সকাল ১০ : ৩০ ঘটিকায় জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন।

এছাড়া দিনব্যাপী বিভিন্ন সামাজিক সংগঠনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি শান্তিপূর্ণ পরিবেশে ব্যাপক অংশগ্রহণের মধ্য দিয়ে গোপালগঞ্জে মহান একুশে ফেব্রুয়ারি পালিত হয়।