• ঢাকা
  • রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন

গোপালগঞ্জে বেপরোয়া মটরসাইকেল চালককে বাঁচাতে পুলিশের গাড়ি খাদে আহত-১২


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২৭, ২০২৬, ২:১০ অপরাহ্ন / ৮০
গোপালগঞ্জে বেপরোয়া মটরসাইকেল চালককে বাঁচাতে পুলিশের গাড়ি খাদে আহত-১২

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জঃ শুক্রবার (২৭শে ফেব্রুয়ারি) সকাল আনুমানিক ১১টার এ দুর্ঘটনার শিকার হয় পুলিশ বহনকারী একটি পুলিশের গাড়ি।

গোপালগঞ্জ জেলা সদরের মেডিক্যাল কলেজের পার্শ্বে মন্দার তলার ঢাকা-খুলনা মহাসড়ক একজন বেপরোয়া মটর সাইকেল চালককে বাঁচাতে গিয়ে খাতে পড়ে যায় পুলিশের এ গাড়িটি।

এ সময় পুলিশ ভ্যানে থাকা পুলিশ সদস্যদের মধ্যে গুরুতর আহত হন পুলিশের গাড়ি চালক আক্তার হোসেনসহ ১১ জন। আহতরা বেশিরভাগই মহিলা ও পুরুষ পুলিশ কনস্টেবল। একই সাথে আহত হন মটরসাইকেল চালক।

এ ব্যপারে পুলিশ ভ্যান চালক আক্তার হোসেন বলেন, মটরসাইকেল চালক তাদের সামনের অপর একটি গাড়ি অতিক্রম করার পর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন, তাঁকে পাশ কাটিয়ে বাঁচানোর চেষ্টা করার সময় আমাদের গাড়ি ও মটরসাইকেলটি রাস্তার পাশে খাদে পড়ে যায়।

দুর্ঘটনায় আহতরা গোপালগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।