• ঢাকা
  • শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন

গোপালগঞ্জে পৌরসভার বাউন্ডারি পাশে ককটেল নিক্ষেপ


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১১, ২০২৬, ২:৪৬ অপরাহ্ন / ৪১
গোপালগঞ্জে পৌরসভার বাউন্ডারি পাশে ককটেল নিক্ষেপ

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জঃ মঙ্গলবার সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে ককটেল নিক্ষেপের ঘটনাটি ঘটে। বিস্ফোরণের বিকট শব্দে এলাকায় আতঙ্ক সরিয়ে পড়ে। গোপালগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. জিয়াউল হক (পিপিএম) তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন।

সরেজমিনে গেলে দেখা যায়, গোপালগঞ্জ সদর পৌরসভার বাউন্ডারির পাশে ককটেল বিস্ফোরণের ঘটনাটি ঘটে।

জেলা প্রশাসক গোপালগঞ্জের বাসভবনের রাস্তার ওপর পার্শ্বের গোপালগঞ্জ পৌরসভার বাউন্ডারির শেষ সীমানায় দুর্বৃত্তরা এ ককটেল নিক্ষেপ করে। ককটেল বিস্ফোরণে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
এ ব্যপারে গোপালগঞ্জ জেলা ডিএসবির অতিরিক্ত পুলিশ সুপার সরোয়ার হোসেন বলেন, সিসি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করে বিস্তারিত জানানো যাবে।