• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৬:১৯ অপরাহ্ন

গোপালগঞ্জে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে এম এইচ খান মঞ্জুর গণসংযোগ ও লিফলেট বিতরণ


প্রকাশের সময় : নভেম্বর ১১, ২০২৫, ৮:৪০ অপরাহ্ন / ৬৮
গোপালগঞ্জে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে এম এইচ খান মঞ্জুর গণসংযোগ ও লিফলেট বিতরণ

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জঃ ভোট দিবো ধানের শীষে-দেশ গড়বো মিলেমিশে -এ স্লোগানে তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন গোপালগঞ্জ জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও সাবেক এমপি এবং বর্তমান আহবায়ক কমিটির অন্যতম সিনিয়র সদস্য এম এইচ খান মঞ্জু।

মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার দুর্গাপুর হঠাৎপাড়া এলাকায় তিনি এ গণসংযোগ করেন। এর আগে তিনি কাশিয়ানী উপজেলার যে ৭টি ইউনিয়ন গোপালগঞ্জ-২ আসনের আওতাভুক্ত যেমন সিংগা, হাতিয়ারা, রাউথর, পুইশুর, রামদিয়া বাজার সহ জেলা শহরের বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ কালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি বিএনপি’র রাজনীতি করি তাই তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে মাঠে-ঘাটে কাজ করে যাচ্ছি এবং ধানের শীষ প্রতীকে ভোট চাইছি। ইনশাল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত আমি গোপালগঞ্জ-২ আসনের জনগণের পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকবো।

এ সময় গোপালগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এস এম সুমন, জেলা বিএনপি’র সাবেক দপ্তর সম্পাদক এস এম হুমায়ুন কবীর, গোপালগঞ্জ কেন্দ্রীয় কালিবাড়ি মন্দিরের সভাপতি রমেন্দ্রনাথ সরকার, গোবরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আরিফুজ্জামান টুটুল, জেলা বিএনপির সাবেক সদস্য শেখ ইয়াহিয়া, জেলা যুবদলের সাবেক যুগ্ম-সম্পাদক মোঃ লিটন মিয়া, জেলা শ্রমিক ফেডারেশনের দপ্তর সম্পাদক মাসুদ শেখ সহ অনেকে উপস্থিত ছিলেন।

এছাড়াও কাশিয়ানী উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি দয়াময় মৌলিক, দুর্গাপুর ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি জনি শেখ, নিজড়া ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এখলাস মোল্লা, ফুকরা ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম শেখ, বিএনপি নেতা অনিক মোল্লা, মুর্শিদ চৌধুরী সহ বিএনপির স্থানীয় অসংখ্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।