• ঢাকা
  • মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন

গোপালগঞ্জে জেলা প্রশাসকের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১১, ২০২৬, ৯:৫৮ পূর্বাহ্ন / ৫৬
গোপালগঞ্জে জেলা প্রশাসকের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জঃ গোপালগঞ্জে জেলা প্রশাসক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জেলা রিটার্নিং অফিসার মোঃ আরিফ-উজ-জামান -এর বাসভবনের সামনে দুর্বৃত্তদের ছোঁড়া ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে জেলা প্রশাসকের বাসভবন “মধুমতি” এর প্রধান ফটকের সামনে অজ্ঞাত দুর্বৃত্তরা ককটেল নিক্ষেপ করে।

এ সময় আশপাশের এলাকা সহ ওই এলাকা বিকট শব্দে কেঁপে ওঠে। সাথে সাথে জেলা প্রশাসকের কার্যালয় সহ আশপাশের গুরুত্বপূর্ণ অফিসের মুল গেট বন্ধ করে দেওয়া হয়। কয়েক মিনিটের মধ্যেই পুলিশ সহ গোয়েন্দা সংস্থার একাধিক কর্মকর্তা ও সদস্যবৃন্দ ঘটনাস্থলে উপস্থিত হয়ে রাস্তার ওপর ককটেল বিস্ফোরণের ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনিসুর রহমান জানান, রাত সাড়ে ৭টার দিকে জেলা প্রশাসক মহোদয়ের বাসভবনের সামনের রাস্তায় একটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। তবে এ ঘটনায় কোন হতাহতের ঘটনা বা কোন ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। আয় নানু প্রক্রিয়া চলমান রয়েছে। আশা করছি খুব শীঘ্রই প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনা হবে।