• ঢাকা
  • সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০১:২১ অপরাহ্ন

গোপালগঞ্জে খালিদ হাসান ও খাদিজা দম্পতির ৪র্থতম পুত্র সন্তান ভূমিষ্ঠ হওয়ায় দোয়া চাইলেন পরিবার


প্রকাশের সময় : জুন ১৪, ২০২৫, ৬:২৮ অপরাহ্ন / ৯১
গোপালগঞ্জে খালিদ হাসান ও খাদিজা দম্পতির ৪র্থতম পুত্র সন্তান ভূমিষ্ঠ হওয়ায় দোয়া চাইলেন পরিবার

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জঃ গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে শনিবার (১৪ জুন) দুপুরে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে ফুটফুটে এক পুত্র সন্তানের জন্ম দেন খালিদ হাসান মিয়ার স্ত্রী খাদিজা হাসান। তার কোলজুড়ে আসে চতুর্থতম পুত্র সন্তান। বর্তমানে নবজাতক ও তার গর্ভধারিণী মা  দু’জনেই সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন নবজাতকের মামা গণমাধ্যমকর্মী শিহাব উদ্দিন মোল্লা।

এ নিয়ে চতুর্থবারের মতো পুত্র সন্তানের বাবা হওয়ায় তাকে শুভেচ্ছা জানিয়েছেন, প্রেসক্লাব গোপালগঞ্জের সভাপতি ও কালবেলা পত্রিকার জেলা প্রতিনিধি বি. এম. জুবায়ের হোসেন, সেই সাথে আরো শুভেচ্ছা জানিয়েছে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ জীবিতেষ বিশ্বাস, গোপালগঞ্জ পৌরসভার ১২ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহাজ্ব মোঃ আল-আমিন ইসলাম, প্রেসক্লাব গোপালগঞ্জের দপ্তর সম্পাদক পলাশ শিকদার ও প্রেসক্লাব গোপালগঞ্জের সদস্য মোঃ শিহাব উদ্দিন সহ অন্য সহকর্মী বৃন্দ ও অন্যান্য শুভাকাঙ্ক্ষীরা।খালিদ হাসান মিয়া স্ত্রী খাদিজা হাসান ও সদ্য ভূমিষ্ঠ সন্তানের সুস্থতা কামনায় সকলের নিকট দোয়া চেয়েছেন।

জানা যায় খালিদ হাসান মিয়ার বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলার ১২ নম্বর ওয়ার্ডের নবীনবাগ এলাকায়। খাদিজা হাসান সাংবাদিক শিহাব উদ্দিন মোল্লার ছোট বোন।