• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১০:১২ অপরাহ্ন

গোপালগঞ্জে কোরান তেলয়াতের মধ্য দিয়ে আরাফাত রহমান কোকো ১১ তম মৃত্যু বার্ষিকী পালিত 


প্রকাশের সময় : জানুয়ারী ২৪, ২০২৬, ৯:৩৪ অপরাহ্ন / ৮৫
গোপালগঞ্জে কোরান তেলয়াতের মধ্য দিয়ে আরাফাত রহমান কোকো ১১ তম মৃত্যু বার্ষিকী পালিত 

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জঃ গোপালগঞ্জে কোরান তেলয়াতের মধ্য দিয়ে আরাফাত রহমান কোকোর ১১ তম মৃত্যু বার্ষিকী পালন করা হয়েছে।

শনিবার বিকালে কোরান তেলয়াতের মধ্য দিয়ে শহরের গেটপাড়ায় আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের জেলা কার্যলায়ে এ দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়।

গোপালগঞ্জ আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের আহবায়ক মো,জুবায়ের হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক শরিফ রাফিকুজ্জামান।

এ সময় উপস্থিত ছিলেন, কোকো ক্রীড়া পরিষদের জেলার সদস্য সচিব চৌধুরী মঞ্জরুল ইসলাম, যুগ্ম আহবায়ক আরিফুল হক,সাবেক সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কে এম হামিদুল হক দুলাল, কোকো ক্রীড়া পরিষদের পৌর কমিটির সাধারণ সম্পাদক সোহান মোরশেদ, সহ সভাপতি ইমতিয়াজ মাহামুদ আতিক, যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজ কাজী,সাংগঠনিক সম্পাদক ইমন কাজীসহ জেলা ও উপজেলা এবং পৌর কমিটির বিভিন্ন স্থরের নেতা কর্মি বৃন্দ।

এ সময় প্রধান অতিথি, আরাফাত রহমান কোকো
জীবনের সৃতি স্বরন করে ও বিভিন্ন দিকনির্দেশনা মুলক বক্তব্য দেন।