

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জঃ গোপালগঞ্জে কোটালীপাড়ায় এক মুক্তিযোদ্ধাকে মটর সাইকেল চাপা দিয়ে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার শুয়াগ্রাম গ্রামে।
মুক্তিযোদ্ধার ছেলে সবুজ বাইন অভিযোগ করে বলেন, তার পিতা মুক্তিযোদ্ধা গোপাল চন্দ্র বাইন (৮৫) কে আজ রবিবার ৮ ফেব্রুয়ারী দুপুর ১টার দিকে প্রতিবেশী গৌড়সুন্দর বৈদ্যর ছেলে আকাশ বৈদ্য (২৮) মটর সাইকেল চাপা দিয়ে তাকে হত্যার চেষ্টা করে! তিনি আরো বলেন মটর সাইকেল চাপা দিয়ে ক্ষান্ত থাকেনি এসময় আকাশ বৈদ্যর বড় ভাই সুব্রত বৈদ্য ও তার পিতা গৌরসুন্দর বৈদ্য এসে আমার পিতা কে বেদম ভাবে মারপিট করে। আহত করে। এসময় মুক্তিযোদ্ধা কে উদ্ধার করতে এগিয়ে এলে তার আত্মীয় সাথী বাইন (২২)কে ও মারপিট করে হামলা কারিরা।
তিনি আরো বলেন, মুক্তিযোদ্ধা গোপাল চন্দ্র বাইনের সঙ্গে গৌড়সুন্দর বৈদ্যর সঙ্গে জমি নিয়ে দির্ঘ দিন বিরোধ চলে আসছিলো তারই ধারাবাহিকতায় আজ এই হামলা চালানো হয় বলে দাবি তাদের।
আহতদের উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন স্বজনরা।
এ বিষয় আকাশ বৈদ্য বলেন, আমার মটর সাইকেলের সামনে পড়েছে তাই ধাক্কা খেয়েছে।
আপনার মতামত লিখুন :